Danob (Title Track) – Lyrics
প্রাপ্তবয়সে প্রাপ্ত
প্রত্যেক লোভে পাপ,
প্রত্যেক পাপে মৃত্যু,
নেই মাফ।
ফোনে আর মনে ভাইরাস
একসাথে খাপে খাপ,
নিজের কবরে নিজেই
দাও লাফ।
দানব না মরলে শেষ হয় না রূপকথা,
গব্বর কুত্তো কি মওথ পায়;
গল্পটা একই থাকে স্বপ্নদেরই মতো;
ব্রুটাস জাহান্নামে যায়।
মৃত এই বাগানে, তুমি সার হয়ে যাও।
নিজের সমাধিতে, ফুল নিজেই ফোটাও।
ধরা দাও দানবের কবলে, ধরা দাও,
ধরা দাও!
ধরা দিলো ঝরা পাতা মাটির ওই আঁচলে।
ধরা দিলো জীবন শূন্যতায়।
জন্ম আর মৃত্যুর মাঝে যতই ছুটে মরো,
রাস্তাটা একই থেকে যায়।
একই থাকে পাপ, একই থাকে পালানো,
একই থাকে তোমার মৃত্যুভয়।
দানব না মরলে শেষ হয় না রূপকথা,
গব্বর কুত্তো কি মওথ পায়;
গল্পটা একই থাকে স্বপ্নদেরই মতো;
ব্রুটাস জাহান্নামে যায়।
মৃত এই বাগানে, তুমি সার হয়ে যাও।
নিজের সমাধিতে, ফুল নিজেই ফোটাও।
ধরা দাও দানবের কবলে, ধরা দাও,
ধরা দাও!
এই পথে পথ নেই পালিয়ে বাঁচার
উচিৎ আর অনুচিৎ মিশে একাকার
জমে রাগ, ধরে ঘুণ, মেলে না বিচার
শাস্তি বিধান আমার অধিকার।
ইনসাফ যদি
ক্ষমতার গদি
চেটে খায়, হেঁটে যায় পেরিয়ে আঁধার
দানব…
দানব…
Lyrics powered by JioSaavn
| Song | Danob (Title Track) |
| Artist | Samidh Mukerjee |
| Album | Danob (Title Track) |
| Language | Bengali |
| Year | 2025 |
More Lyrics by Samidh Mukerjee
Popular Bengali Lyrics
Tui Chunli Jakhan
Arijit Singh
Ki Kore Bolbo Tomaye (Female)
Palak Muchhal
Bhalolaage Tomake
Annwesha
Rimjhim E Dharatey
Shreya Ghoshal
Egiye De
Arijit Singh
Tapur Tupur
Arnab Dutta
Aaina Mon Bhanga
Zubeen Garg
Asatoma Sadgamaya
Arijit Singh
Danob (Title Track) lyrics by Samidh Mukerjee. From the album Danob (Title Track). Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.